হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ শেখ হোসাইন ওয়াহিদ খোরাসানিকে চিকিৎসার জন্য কোম শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর কার্যালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই মারজায়ে তাকলিদের সার্বিক শারীরিক অবস্থা ভালো রয়েছে।
আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির চিকিৎসার খোঁজখবর নিলেন কোম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান
কোম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান ড. আলী ইবরাজে আয়াতুল্লাহ ওয়াহিদ খোরাসানির চিকিৎসার অগ্রগতি এবং তাঁকে দেওয়া চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নিয়েছেন।
এ সময় তিনি চিকিৎসার অগ্রগতি ও গৃহীত চিকিৎসাব্যবস্থা পর্যালোচনা করেন। পাশাপাশি যথাযথ চিকিৎসাসেবা অব্যাহত রাখতে হাসপাতালের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও হাসপাতালের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
আপনার কমেন্ট